ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাইরের কাজ শেষে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল রাজ্জাক ভূঁইয়া হীরা, সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল খালেক আলমগীর এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।



