মুন্সিগঞ্জ
শ্রীনগরে ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অবৈধ ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার সদর এলাকার হরপাড়ায় ড্রেজারের পাইপলাইন বিনস্ট করে স্থানীয় ভূমি অফিসের লোকজন।
স্থানীয়রা জানায়, হরপাড়ায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের জন্য ড্রেজারের সংযোগ দেওয়া হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে হরপাড়ার পুকুরটি ভরাটের পাঁয়তারা করে আসছিল একটি মহল। শনিবার ভূমি অফিসের লোকজন সরেজমিনে এসে ড্রেজারের বেশকিছু পাইপ ভেঙ্গে দিয়ে যান।
শ্রীনগর (সদর) ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে অবৈধ ড্রেজারের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় ড্রেজার সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে পাওয়া যায়নি।



