বাগেরহাট

চিতলমারী থানার ওসির সঙ্গে লিমন বিশ্বাস ইউনুসের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে এম মাসুমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় চিতলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে চিতলমারী উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ