বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম


বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হল রুমে বিটিএলএ-এর ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে অফিস বিয়ারার হিসেবে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন।
কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন— ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এসএম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
এডিশনাল সেক্রেটারি জেনারেল হিসেবে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হিসেবে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হন।
ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন— ঢাকা ক্যাপিটাল সিটির এটিএম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।
এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হয়েছেন মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি এমএ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি মো. জামালউদ্দিন।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধিত্ব রয়েছে। এছাড়া সারা দেশে ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছেন।



