সিলেট

সিলেট চেম্বার প্রশাসকের সঙ্গে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের শুভেচ্ছা বিনিময়

সিনিয়র রিপোর্টার: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক জনাব এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় চেম্বারের প্রেসিডেন্ট লাউঞ্জে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জনাব জুবায়ের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব আবু সুফিয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাফিজ কামরুল ইসলাম, উপদেষ্টা জনাব জুবায়ের আহমদ। এছাড়া সামছ উদ্দিন আহমদ, মো. রুবেল আহমদসহ গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ