শ্রীনগরে ব্রাক্ষণখোলা আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয়ে চুরি


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাক্ষণখোলা আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে ব্রাক্ষণখোলা গ্রামের ওই স্কুলের অফিসকক্ষে চুরি হয় বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহিনা বেগম। মঙ্গলবার দুপুরের দিকে শাহিনা বেগম জানান, স্কুলে চুরির ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার জন্য এসেছেন।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতের কোন এক সময় চোর তন্তর ইউনিয়নের ব্রাক্ষণখোলা আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয় ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে অফিসকক্ষে প্রবেশ করে ক্যাবিনেটের ড্রয়ারের তালা খুলে কম্পিউটার, ইলেক্ট্রনিক সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এলাকায় চোরের উপদ্রপ বেড়ে গেছে।
শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জায়েদা আক্তার বলেন, এ ঘটনায় শ্রীনগর থানায় জিডি করা হয়েছে।



