ঢাকা

ধামরাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ধামরাই পৌর এলাকা।

ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি ও জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রা। পাশাপাশি ভক্তদের পদচারণা, কীর্তন, পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আয়োজনে প্রাণবন্ত পুরো ধামরাই পৌর এলাকা।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে উপবাস, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভক্তি ও আনন্দের এই আয়োজনে ফুটে উঠেছে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের সুন্দর বার্তা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বর্ণাঢ্য সাজে বিভিন্ন এলাকার মন্দির ও মহল্লা থেকে ঢাক,ঢোল,কাসর,ঘন্টা ও বিভিন্ন বাদ্য যন্ত্রের তালে তালে দলে দলে ভক্তরা র‌্যালী নিয়ে এসে জড়ো হয় মাধব মন্দিরে। ধামরাইয়ের মাধব মন্দির থেকে কয়েক হাজার ধর্মীয় ভক্ত নর-নারী,শিশু কিশোরদের নিয়ে একত্রে বিকেল সাড়ে চারটায় ভগবান শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন রূপ ও বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে দলে দলে পায়ে হেটে,গাড়ি ও ভ্যানে চড়ে উৎসব পালন কারী হাজার হাজার ভক্ত নর-নারী সু সজ্জিত একটি বিরাট শোভাযাত্রা বের করেছে।

শোভাযাত্রাটি জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শ্রী নন্দ গোপাল সেন,যুগ্ন আহবায়ক সাংবাদিক রনজিত কুমার পাল,সদস্য-সচিব রিপন গোস্বামীর সার্বিক তত্বাবধানে পৌর এলাকার রথখোলা থেকে বের হয়ে ধামরাই বাজার- গোপনগর- ঢুলিভিটা হয়ে ঢাকা- আরিচা মহা সড়ক প্রদক্ষিণ করে ,থানা বাস ষ্ঠ্যান্ড – দক্ষিণপাড়া – উত্তরপাতা – বড় বাজার হয়ে ৫ কিঃমিঃ পথ পরিভ্রমন শেষে সন্ধ্যায় পূনরায় মাধব মন্দিরে এসে শেষ হয়। এরপর ভক্তদের মাঝে মাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক হাজার হাজার ভক্তদের মাঝে বিনামূল্যে প্রসাদ বিতরন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালন উপলক্ষে মাধব মন্দির ও তার বাইরে মেলা বসেছে,ভক্তরা এসে মাধব মন্দিরে ভীড় জমিয়েছে। হাজারো ভক্তবৃন্দের কোলাহলে উৎসব আমেজ বিরাজ করছে ঢাকার ধামরাইয়ের মাধব অঙ্গন।

শোভাযাত্রায় অংশ গ্রহনকারী ভক্ত নিতাই চাঁদ সন্ন্যাসী বলেন আজ ভগবানের জম্ম তিথি উপলক্ষে ধামরাই তথা সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবমুখর আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আজ ভগবান শ্রীকৃঞ্চের জন্ম বার্ষিকীতে প্রার্থনা করি সকলে মিলে যেন আগামীতেও শান্তিতে বসবাস করতে পারি এই প্রার্থনা করছি ভগবানের শুভ জম্ম দিনে। সন্ধ্যার পর মাধব মন্দিরে পূজা অর্চনা শেষে আরুতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এ দুদিন সকালে মাধব মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা সভা গীতাপাঠ,ভগবান শ্রীকৃষ্ণের শত নাম পাঠ,দুপুরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বার্ষিকী পালন করেছে ভক্তরা।

শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শ্রী সুকান্ত বণিক বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করার জন্য শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি কর্তৃক ইতিপূর্বে
সভা আহ্বান করে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শ্রী নন্দ গোপাল সেনকে আহবায়ক, সাংবাদিক রনজিত কুমার পালকে যুগ্না আহবায়ক ও রিপন গোস্বামী টোটনকে সদস্য সচিব ও আরো অনেককে সদস্য করে জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ কর্তৃক পৃথক পৃথক ভাবে সকলের মধ্যে  দায়িত্ব বন্টন করায় ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা স্বস্ব দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করায় জন্মাষ্টমী উৎসব-২০২৬ সুষ্ঠু উৎসবমূখর শান্তিপুর্নভাবে সফলভাবে শেষ হয়েছে র‌্যালী।তিনি পৌরবাসীসহ উপজেলা ও দেশের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান

এই বিভাগের আরও সংবাদ