দিনাজপুর

ঘোড়াঘাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়ে দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ গরু হাটিতে এসে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু,জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান, সাবেক সভাপতি.মো.সারোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ দলের নেতা কর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ