সিলেট

সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন

সিনিয়র রিপোর্টার: সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।

এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ