দিনাজপুর

হিলিতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

হিলি প্রতিনিধি: “ক্রীড়া শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে।

সূর্যমুখী ক্লাবের লাইব্রেরী আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় চুড়িপট্টি ফুটবল মাঠে খেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন লাবিব একাদশ বনাব নীরব কিং একাদশ। ওয়ানডে ফুটবল খেলায় মোট ৮ টি দল অংগ্রহন করেন। বিজয়ী দল পাবে একটি বড় খাসি আর পরাজিত দল পাবে একটি ছোট খাসি।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হজরত আলী সরকার, হাকিমপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান পারুল নাহার, পৌর সভার ৪ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম সহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ