সিলেট

চিশতিয়া মসজিদ–বালুচর নতুন বাজার সড়ক নির্মাণকাজ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার: সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে চিশতিয়া মসজিদ থেকে বালুচর-নতুন বাজার পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন।

নগরবাসীর চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে জানান সিসিক প্রশাসক। একই সঙ্গে সড়কের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণের কাজও চলছে।

নির্মাণকাজ উদ্বোধনকালে সিলেট জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাবেক আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা লোকমান ভূঁইয়া, মহানগর যুবদলের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ, রিয়াজ আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সল, বিএনপি নেতা ইউনুস মিয়া, জুবের আহমদ, টুনু মিয়া, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হক শামিম, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সনি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকা পরিদর্শন: একই দিন সিসিক প্রশাসক নগরীর আরামবাগ ২ নম্বর রোড থেকে বাইতুল জান্নাত মসজিদ হয়ে জোনাকি বায়তুল নূর মসজিদ পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।

এরপর আব্দুল কাইয়ুম চৌধুরী ৩১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সোনাপুর এলাকার সড়ক ও ড্রেন নির্মাণের পাশাপাশি মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন।

এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. কবির উদ্দিন, সহসভাপতি মো. ময়না মিয়া, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, এলাকার মুরব্বি হীরা মিয়া, নাদির মিয়া, ইফু মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, মহানগর কৃষক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, দিনার আহমদ, মোবারক মিয়া, আবুল কাশেম, ফয়জুর রহমান, হেলাল মিয়া, আব্দুল আহাদ ও মঈন উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সিসিকের কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের ফারহান ও মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ