ভোলা

ভোলার ৩ বারের চেয়ারম্যান সিরাজ উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

​বিশেষ প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তিনবারের নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান সিরাজ উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

​পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মারণসভায় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাসহ নানা সামাজিক ও রাজনৈতিক মতাদর্শের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

​স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান ও বশির হাওলাদার, জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন ও নুরে আলম পাটোয়ারী। এছাড়াও জেলা যুবদল নেতা শামীম আল মামুন ও জিয়া ফরাজী, ইউনিয়ন বিএনপি নেতা আবদুর রহমান হাজারী এবং মরহুম সিরাজ উদ্দিনের সুযোগ্য সন্তান প্রকৌশলী মেহেদী হাসান রাফসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মরহুম সিরাজ উদ্দিনের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা নুরনবী। মোনাজাতে দেশের ও এলাকার কল্যাণ কামনার পাশাপাশি মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ