পঞ্চগড়

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী কারাগারে

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমিকে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছে আদালত। একই সাথে মামলার আরেক আসামী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলালীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকে জেল হাজতে দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদ এই আদেশ দেন। এ সময় দুজনেই আদালতের এজলাসে উপস্থিত ছিল।

আদালত সুত্রে জানা যায়, গতবছর বাংলাদেশ আওয়ামীলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষীকিতে কাজী মৌসুমি সদর উপজেলার ধাক্কমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিপাড়াস্থ বাসায় কেক কাটার আয়োজন করেন। আওয়ামীলীগ নিষিদ্ধ থাকার কারনে গত বছরের ২১ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মানিক মিয়া বাদী হয়ে ২০০৯সালে সন্ত্রাস বিরোধী আইনে ৪৭জনের নামে মামলা দায়ের করেন। পরে উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিন নেন কাজী মৌসুমি।

পরে জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। মামলা বাদী পক্ষের আইনজীবী হিসেবে এ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন, জেলা বারের সভাপতি এ্যাডভোকেট এ হাসান প্রধান সহ বেশ কয়েকজন মৌসুমির পক্ষে জামিন শুনানীতে অংশ নেন।

আদালতে মির্জা সারওয়ার জানান কাজী মৌসুমিকে উচ্চ আদালতে জামিন দিয়েছিল শর্ত ছিল মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকা মাত্রই তার সামনে উপস্থিত থাকবেন, কাজী মৌসুমির একটি প্রতিবন্ধী সন্তান চিকিৎসাধীন রয়েছে তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এগুলো আাদালত বিবেচনা না করে জামিন না মুঞ্জুর করেছেন। তবে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি ) এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, এই মামলায় আমি জামিনের বিরোধীতা করেছি কারন আওয়ামীলীগ একটি নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনকে গোপন তৎপরতার মাধ্যমে প্রমোট করা জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল সেই সাথে বিভিন্নজনকে হুমকি দিয়েছিল এটি আমি আদালতে উপস্থাপন করেছি আদালত সন্তুস্ট হয়ে কাজী মৌসুমিকে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছে আমি আশা করি মামলাটি সঠিক তদন্ত করে দ্রুত চার্জশিট প্রদান করবেন।

এই বিভাগের আরও সংবাদ