দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ আমাদের অনেকেই বাংলাদেশ কে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বলেন, আমি সেভাবে চিন্তা করিনা। আমি ভাবি মানবসম্পদকে দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।
শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বপ্ন পুরন অর্গানাইজেশন আয়োজিত “স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট করে বর্তমান তরুণ সমাজকে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌছানো সহজ হবে। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
বর্তমান জেন জি প্রজন্মকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলায় আগামীদিনে তথাকথিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি টেকনিক্যাল প্রতিষ্ঠান তৈরি করে জেলার বেকারত্ব দূরীকরণের ব্যাপারে পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক মানবসম্পদ তৈরি করতে চাই।
তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার মফস্বল অজপাড়া’গাঁ পাঁচপীর থেকে উঠে এসে মন্ত্রী হওয়া পর্যন্ত নিজের স্বপ্ন ও অধ্যাবসায়ের উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে কঠোর অধ্যাবসায় ও কর্ম নিষ্ঠার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই সফলতা অর্জন সম্ভব।
এসময় স্বপ্ন পুরন অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানের সিও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভেগের অধ্যাপক, আনসার আলী, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, গনমাধ্যকর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত্ত ছিলেন। পরে কুইজ ইভেন্টে অংশগ্রহণ কারিদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।



