মুন্সিগঞ্জ

আড়িয়ল বিল এলাকায় প্রতিদিন লাখ টাকার শাপলা বিকিকিনি

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিল এলাকার বিভিন্ন সড়কের পাশে শাপলা বিকিকিনি হচ্ছে। দিনে অন্তত ২-৩ লাখ টাকার শাপলা কেনাবেচা হচ্ছে। শাপলা বিক্রি করে আড়িয়ল বিল পাড়ের শতশত পরিবারের সংসার চলে। বছরের এ সময় বির্স্তীণ আড়িয়ল বিলে পানি থাকায় নি¤œআয়ের খেটে খাওয়া মানুষগুলো বেকার না থেকে শাপলা কুড়িয়ে আয় করে থাকেন।

সবজি হিসেবে শাপলার চাহিদা থাকায় আড়িয়ল বিল থেকে শাপলা সংগ্রহ করে স্থানীয়ভাবে পাইকারের কাছে বিক্রি করে একেকজন দৈনিক হাজার টাকা আয় করতে পারছেন। আর পাইকাররা এসব শাপলা নিয়ে রাজধানীর বিভিন্ন সবজির পাইকারীর হাটবাজারে লাভে বিক্রি করছেন। পাইকারীভাবে প্রতি আটি শাপলা কেনাবেচা হচ্ছে ১৬-২০ টাকা দরে।

আড়িয়ল বিল এলাকার শ্রীনগর উপজেলার গাদিঘাট, হাঁসাড়া, আলমপুর, লস্করপুর, বাড়ৈখালী পয়েন্ট থেকে প্রতিদিন অন্তত ১০-১২ ট্রাক শাপলা যাচ্ছে রাজধানীতে। পরিবারের অর্থের যোগান দিতে এই অঞ্চলের প্রায় ৫ শতাধিক মানুষ শাপলা বিক্রির সাথে সম্পৃক্ত থেকে নিজেদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কের পাশে ণোঙ্গর করা শাপলা ভর্তি নৌকার সারি। কুড়ানো শাপলা বিক্রির জন্য আটি বাঁধছেন স্থানীয়রা। প্রতিটি আটিতে ৬০টি শাপলা রয়েছে। স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে তেমন কোনও কৃষি কাজ থাকেনা। বেকার না থেকে সংসারের বাড়তি আয়ের জন্য ভোরেই কোষা নৌকা নিয়ে শাপলা কুড়াতে আড়িয়ল বিলে যান তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টার মধ্যে আড়িয়ল বিলের বিভিন্ন স্থান থেকে নৌকা ভর্তি করে শাপলা নিয়ে ফিরেন। পরে এসব শাপলা ধুয়ে পরিস্কার করে গুনে গুনে আটি বাঁধা হয়। দৈনিক একেকজন ৮০০-১০০০ টাকার শাপলা বিক্রি করেন। মোকাজ্জল বেপারী, মো. ফজল, মোয়াজ্জেম বলেন, শ্যামসিদ্ধির গাদিঘাটে ৪টি গ্রুপে প্রায় শতাধিক ব্যক্তি শাপলা বিক্রি করছেন। কুড়াচ্ছেন। গেল বছর ২০ টাকা দরে শাপলার আটি বিক্রি করেছেন। বিয়াজুল ইসলাম বলেন, গাদিঘাট সড়কের পাশে প্রতিদিন লাখ টাকার শাপলা কেনাবেচা হচ্ছে।

পাইকার রফিকুল ইসলাম ও আয়নাল হক বলেন, দেশেব্যাপী শাপলা সবজি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আড়িয়ল বিলের শাপলা যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার, যাত্রবাড়ী, সভার পাইকারীর সবজির হাটবাজারে। বিনাপূজিতে শুধু শ্রম খাটিয়ে আড়িয়ল বিল থেকে শাপলা কুড়িয়ে আনার মধ্যে দিয়ে অর্থ আয় করতে পারছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও সংবাদ