তজুমদ্দিনে শিক্ষকের উপর হামলা-ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন


বিশেষ প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের সুনামধন্য প্রতিষ্ঠান শম্ভুপুর এম.আর রেসিডেন্সিয়াল একাডেমির শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার (১৮ই জুন) সকালে উক্ত প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন শিক্ষকেরা। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ‘নাছিমা বেগম’ জানান, প্লে শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীর বাবা আহসানুল হক মমিন প্রায় ১মাস আগে প্রত্যয়ন পত্র নিয়ে যান। তিনি এখন এসে বলে এখানে সাইন দেন, প্রথমে ইংরেজিতে দিছি। তখন বলে বাংলাতে দেন, তারপর দিলাম। তখন বলে আপনাকে কে চাকরি দিছে, আপনার তো যোগত্য নাই বলে তুচ্ছ তাচ্ছিল করে। চেয়ার ভাঙচুর সহ ছাতা দিয়ে আমাকে আঘাত করেন। অন্য ম্যাডাম আসলে এক পর্যায়ে গায়ে হাত দেন।
প্রতিষ্ঠানের পরিচালক মোসাঃ রিমা বেগম অভিযোগ করে বলেন, ওনি আমার শিক্ষিকার গায়ে হাত সহ জরুরি প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে টুকরো টুকরো করছে। তার হট্টোগোলে আমার স্কুলে পড়ুয়া বাচ্ছারা খুবই ভয় পেয়ে ছুটাছুটি করছিলো। তার এমন কর্মকান্ডে স্কুলে আসা গার্ডিয়ান রা দেখছিলো, তারা হতভম্ব হয়ে যায়। আমরা জানতে পারছি, তিনি নেশাগ্রস্থ থাকেন তার কারনে প্রতিষ্ঠানে এসে এই হামলা চালান। এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এতিমধ্যে প্রশাসনকে অভিহতো করেছি তারা এর দ্রুত ব্যবস্থা গ্রহন করবে বলে আসা করি।
উল্লেখ্য গত বুধবার (১৭ই জুন) সকালে শম্ভুপুর এম.আর রেসিডেন্সিয়াল একাডেমির অফিস রুমে এই ঘটনা ঘটে।



