রাশিয়া থেকে ২১ হেলিকপ্টার কিনছে ইরান


রাশিয়ার কাছ থেকে ২১টি এমআই-১৭১ হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান। এসব হেলিকপ্টার ত্রাণ কার্যক্রম ও বিভিন্ন ধরনের রসদ সরবরাহের কাজে ব্যবহার করা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) মস্কোতে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দল।
চুক্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই ইরান প্রথম ধাপে চারটি হেলিকপ্টার পাবে।
চুক্তির আওতায় আসা এসব হেলিকপ্টারে রয়েছে উন্নত রাতের দৃষ্টিশক্তি প্রযুক্তি, যার মাধ্যমে অন্ধকারেও সহজে অভিযান পরিচালনা করা যাবে। পাশাপাশি আকাশযানগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জামও যুক্ত করা হবে।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসব হেলিকপ্টার মূলত উদ্ধার অভিযান, জরুরি ত্রাণ কার্যক্রম এবং প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে ব্যবহার করা হবে।
সূত্র: রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস



