ব্রাহ্মণবাড়িয়ায় অর্থনৈতিক শুমারি ন্যাশনাল রিপোর্ট প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় অর্থনৈতিক শুমারি ন্যাশনাল রিপোর্ট প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১ টায় শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে|
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধাক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খান সাদাত।
সেমিনারে আখাউড়া পরিসংখ্যান কর্মকর্তা শ্রিপা নাথের সঞ্চালনায় অর্থনৈতিক শুমারির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক ইশরাক মুহম্মদ অন্তিক|
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে।
এ সময় তিনি দেশের অর্থনৈতিক শুমারির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার চিত্র তুলে ধরেন। তিনি জানান, জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ২৩টি, যার মধ্যে স্থায়ী ১ লক্ষ ৩ হাজার ৩৬৮টি, অস্থায়ী ১১হাজার ৭১৯টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৯৩ হাজার ৯৩৬টি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০১৩ সালে অর্থনৈতিক ইউনিট ছিল ১ লক্ষ ১৪ হাজার ৭৪১ টি। স্থায়ী ৭০৪৬৩টি, অস্থায়ী ১১২৩৬টি এবং অর্থনৈতিক খানা ছিল ৩৩০৪২টি।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|



