টাঙ্গাইল

নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল,স্বাগত বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন।

আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুল মোমিন, মোহাম্মদ দুলাল উদ্দিন জেলা প্রশিক্ষণ অফিসার, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর,সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

এই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক কৃষাণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী উদ্দেশ্যে বলেন বক্তারা, কৃষি উদ্যোক্তা, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফিল্ড স্কুলের কার্যক্রম, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পের বিভিন্ন সফলতা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আশেক পারভেজ বলেন, “কৃষির আধুনিকায়ন ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনার প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন বলেন, “কৃষি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প উপস্থাপন এবং বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ