কালিহাতীতে ট্রেন লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার


জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন লাইনের পৃথকস্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সল্লা এলাকার পৃথকস্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অপর একজন অজ্ঞাত। নিহত এক নারী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (২৮)৷
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা নিহত হয়েছে। এর অদুরে রেল লাইনের পাশে ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানাযায়, স্বামী সুজনের সাথে মুক্তা আক্তার রেল লাইন পার হচ্ছিলো। সুজনের কোলে বাচ্চা থাকায় সে কিছুটা পেছনে ছিলো। এসময় মুক্তা কোন দিকে খেয়াল না করেই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়৷ পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এদিকে একই এলাকায় রেল লাইনের ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারনা কয়েকদিন আগে অন্যকোথাও হত্যা করে রেল লাইনের ফাঁকা জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা বলেন, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নারীর বাড়িতে পুলিশ যাচ্ছে।
এদিকে নিহত মুক্তার ভাইয়ের দাবি পারিবারিক কলহ থেকেই আত্মহত্যা করেছেন মুক্তা।



