ব্রাহ্মণবাড়িয়ায় নগদ অর্থ ও ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ইয়াবা, নগদ টাকা, সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার, এন্ড্রয়েড মোবাইলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
৬ জুন রাত ২০:৫০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের মধ্যপাড়া শান্তিবাগ জুবলী রোড এলাকায় সদর মডেল থানার পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ও ফোর্স আভিযানিক দলটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে শিপা বেগম নামে এক মাদক কারবারির বসত ঘর হইতে ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা, নগদ ২১,৫২০ টাকা, ১টি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার, ২টি এন্ড্রয়েড মোবাইলসহ ঘটনার সাথে জড়িত ২ জনকে তৎমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন – শিপা বেগম(৩৯), পিতা-শফিকুল ইসলাম, মধ্যপাড়া, শান্তিবাগ, জুবলী রোড, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া, এবং পলাতক আসামী মোঃ জিয়ামিন (৪২), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, মধ্যপাড়া, শান্তিবাগ, জুবলী রোড, ব্রাহ্মনবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া। দৌড়াইয়া পালিয়ে যায়।
এসআই দেলোয়ার হোসেন ঘটনার নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক মাদকদ্রব্য আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন ।



