বান্দরবান

বাঞ্ছারামপুরে বন্দুক,কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১টি বন্দুক, বন্দুকের কার্তুজ ও মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করেছে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ টিম (৪ জুন) রাত ২:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করাকালীন উপজেলার ১নং তেজখালী ইউনিয়নের আকানগর এলাকা থেকে ১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীকে তল্লাশী করে ১টি সচল লোহার তৈরি দেশীয় এল.জি বন্দুক,২ রাউন্ড সাদা রংয়ের কার্তুজ উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের অপর ২ আরোহী মোটরসাইকেলটি আটক করার পূর্বেই পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি হলেন – সিদ্দিকুর রহমান পিতা- আতিকুর রহমান, বরাইল, বর্তমান- নুরজাহানপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ