বান্দরবানের লামায় ফ্যামিলি কার্ড বিতরণ


রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত পাইলট প্রকল্পের ফ্যামিলী কার্ড প্রথম ধাপে বান্দরবান জেলার লামা উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্যামেলী কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এদিকে ফ্যামিলি কার্ড হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি , পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, সমাজসেবার উপ-পরিচালক মিল্টন মুহূরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সহায়তায় সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। প্রথমধাপে লামা উপজেলার দুর্গম ফাসিয়াখালী ইউনিয়নে ১ হাজার ৯৭ পরিবারের মাঝে ফ্যামেলী কার্ড দেয়া হবে। তার মধ্যে আজ প্রথমধাপে ৮ শতাধিক পরিবারের মাঝে ফ্যামেলী কার্ড হস্তান্তর করা হয়। এদিকে ফ্যামেলী কার্ড হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা ।
এদিকে ফ্যামেলী কার্ড বিতরনে প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে হত দরিদ্র পরিবার কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
প্রথমবারের মতো চালু হওয়া এই ফ্যামিলি কার্ড কর্মসূচি জেলার দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



