সিলেট

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর শয্যাপাশে আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ইবনে সিনা হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ফরিদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ