রংপুর
ঘোড়াঘাটে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন কাওছার শেখের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার মিতালী, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.রাকিবুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.আনছার আলীসহ অনেকে।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



