ঢাকা

ধামরাইয়ে জামায়াতে ইসলামী কুল্লা ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্লা ইউনিয়নের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমীর ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মো: আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাও: শাহাদাত হোসাইন এবং ধামরাই উপজেলার নায়েবে আমীর মাওলানা মো: আ: হালিম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, দেশ ও জাতির কল্যাণে ঈদুল আযহার শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও কুরবানির মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরোও বলেন সকলকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি গ্রামে গ্রামে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের অতীত বর্তমান কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মো: সেলিম মিয়া বলেন, কুল্লা ইউনিয়নের প্রত্যেক ভোটারকে সাথে নিয়ে ইউনিয়নের কল্যাণে কাজ করে যাব আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ