পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে এলাকার সবার সাথে কুশল বিনিময় ও বক্তব্য দিয়েছেন ঢাকা-২০ আসনের সাংসদ আলহাজ্ব তমিজ উদ্দিন


রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার- ঢাকার ধামরাই উপজেলায় পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সবার সাথে কুশল বিনিময় করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
ঈদের জামাতে অংশ নেওয়ার পর তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অনুরোধ করেন।
আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি আরও বলেন, ধামরাইকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের প্রশিক্ষণ ব্যবস্থা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এসময় তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করতে হবে। তিনি ধামরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাকে এলাকার উন্নয়নে কাজ করার শক্তি জোগায়।
ঈদের নামাজ শেষে আলহাজ্ব তমিজ উদ্দিন স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



