ভোলা
ভোলায় আগাম ঈদ উদযাপন করলেন সুরেশ্বরী মুরিদরা


ইয়ামিন হোসেন, ভোলা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার সাত উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আগাম পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন।
বুধবার (২৭ মে) সকালে পূর্ব ইলিশা উত্তর ইলিশা গ্রামের সুরেশ্বরী দরবারের মুরিদ মোঃ অলিউর রহমান এর বাড়ীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে সুরেশ্বরী দরবারের দুই শতাধিক নারী-পুরুষ মুরিদরা এক সাথে নামাজ আদায় করেছেন।
সুরেশ্বরী দরবারের ভোলার দায়িত্বশীল অলিউর রহমান জানান, প্রতি বছর তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।
এবারও তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
এ ছাড়াও জেলার বোরহানউদ্দিন উপজেলারর মুলাইপত্তন গ্রাম পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।



