ভোলা

ভোলায় জেলের জালে রাজা ইলিশ, বিক্রি হলো ১০ হাজার টাকা

ইয়ামিন হোসেন, স্টাফ রিপোর্টার : ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ইলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সদর উপজেলার শীবপুরের ভোলার খাল মৎস্য ঘাটের আড়তদার জাকির হোসেনের আড়ৎতে সর্বোচ্চ ডাকে ৯ হাজার ৮শ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন হেজু বেপারী।

আড়তদার জাকির বলেন, আজ সকালের দিকে জেলে তছির মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করছিল কয়েকজন জেলে। এ সময় তাদের জালে অন্যান্য সাইজের ইলিশের সাথে ওই ইলিশটি উঠে আসে। পরে দুপুরের দিকে ঘাটে নিয়ে আসলে ডাকের মাধ্যমে আমার বাক্স থেকে সর্বোচ্চ দামে হেজু বেপারী ক্রয় করেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বিগত দিনের আমাদের অভিযানগুলো সফল হওয়ায় এখন নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন জেলেরা। তবে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পরবে বলে আশা করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ