ঢাকা

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

সিনিয়র রিপোর্টারঃ ঢাকার ধামরাই পৌরশহরে নাহিদা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মুখমন্ডলে আঘাতসহ গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। । ওইসময় নাহিদার কানের স্বর্ণের দুল ও গলার লকেট নিয়ে গেছে। নিহত নাহিদা স্থানীয় সেন্টাল স্কুল এবার থেকে বানিজ্য বিষয়ে পরীক্ষা দিচ্ছিল।।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লায় সাব্বির হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার তার নানির সাথে ভাড়া বাসায় বসবাস করতো।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, ওসি তদন্ত শহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য।

নিহতের নানী দেলোয়ারা দোলী জানান, নাহিদা আক্তারের বাবা নূর হোসেন সাথে তার মা লিজা আক্তারের বনিবনা ছিল না। পরে নাহিদার মা লিজা আকতার নাহিদাকে রেখে ১০ বছর আগে সৌদি আরবে চলে যায়। বাবা বরিশালে থাকেন। নাহিদাকে নিয়ে নানি ওই ৫ম তলার বাসার নিজ তলায় ফ্যাটে ২টি রুম নিয়ে ৮ মাস যাবৎ বসবাস করে আসছিল। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে নানী দেলোয়ারা দোলী দুধ আনতে পাশের বাসায় যায়। ঘন্টা খানেক পর বাসায় ফিরে রুমের দরজা খোলা দেখে এবং ভিতরে মেঝেতে নাহিদার মুখমন্ডলে আঘাত ও গলাকাটা অবস্থায় রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। পরে নাহিদার মামা খোকনসহ অন্যরা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোঘনা করেন। এ হত্যা কান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান ঘটনাস্থলে গিয়ে বলেন, হত্যা কান্ডের বিষয়ে তদন্ত করে দেখতেছি। কি কারনে এ হত্যা কান্ড সংঘটিত হয়েছে তা তদন্ত করে উদঘাটন করার চেষ্টা করছি।

এই বিভাগের আরও সংবাদ