মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিন ও গুলি সহ বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১০। বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার নিমতলা এলাকা থেকে উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস দল গোপন সংবাদের ভিওিতে বুধবার দিবাগত রাত অনুমান ২ টা ৩০ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ম্যাগাজিন ও ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

এই বিভাগের আরও সংবাদ