ভোলায় হাম-রুবেলার টিকা পাবে প্রায় তিনলক্ষ শিশু


ইয়ামিন হোসেন, ভোলা:ভোলায় ৭টি উপজেলায় ১৬৯০ টি কেন্দ্রে ২ লক্ষ ৮৮ হাজার ৯২০জন শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২০১ জন টিকাকর্মী ও ৩ হাজার ২১৬ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থেকে এ টিকাদান করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে ভোলার সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম।
২০ এপ্রিল দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিভিল সার্জনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
কোন শিশু পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়ে থাকলেও, তাকে এই বিশেষ ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটনপ্রমুখ।



