মুন্সিগঞ্জ

শ্রীনগরে ফুটবল খেলোয়ার রাফিজকে সংবর্ধনা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সাফ বিজয়ী অনূর্ধ ২০ ফুটবল দলের সদস্য রাফিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার সাবেক বিদ্যাপিঠ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় এই সংবর্ধনার আয়োজন করে।

এস পি রাফিজ এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েন। তার বাবা আশরাফুল আলম এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। সে শ্রীনগর উপজেলার জনপ্রিয় রেফারি। রাফিজের ফুটবলের হাতেখড়ি বাবার হাত ধরে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠেই। রাফিজের বাবা পরে তাকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ফুটবল একাডেমিতে ভর্তি করে দেন। রাফিজ প্রতি শুক্র ও শনিবার বাইসাইকেল চালিয়ে সেখানে গিয়ে ফুটবল খেলতো। সাফ বিজয়ী অনূর্ধ ২০ ফুটবল দলের ৩ জন গোল রক্ষকের মধ্যে রাফিজ অন্যতম। রাফিজের বাড়ি শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য কাজী মনোয়ার হোসেন শাহাদাত, কাজী ইফাজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা কাজী সুরাইয়া মনোয়ার, মুন্সীগঞ্জ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মিরাজ হোসেন তানিনসহ বিদ্যালয়টির শিক্ষক বৃন্দ। এ সময় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্র বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ