প্রবাস
থাইল্যান্ডের ব্যাংককে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


২৬ মার্চ, ২০২৬ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শাংরি লা ব্যাংকক হোটেল বলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াইটা শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। জাতি বীর শহিদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে এই দিনে।

একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পালটা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। ৯ মাসের ধারাবাহিক রক্তক্ষয়ী লড়াই, অকাতরে আত্মদান এবং বীরত্বের স্বাক্ষর রেখে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।



