ঢাকা

স্বাস্থ্যসেবায় কোন বিরতি নেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

রনজিত কুমার পাল (বাবু), সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ এবং ঈদ উত্তর সময়েও নিয়মিতভাবে অন্তঃবিভাগের রুটিন রাউন্ড পরিচালিত হচ্ছে এবং জরুরি বিভাগের চিকিৎসা সেবা ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে।

রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন। যেকোনো জরুরি স্বাস্থ্য সমস্যায় নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ