পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কবির আহমেদ ভুঁইয়ার ঈদের শুভেচ্ছা


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভুঁইয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভুঁইয়া ব্রাহ্মনবাড়িয়ার সম্মানিত নাগরিকবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক সমাজ, মেহনতি পেশাজীবী এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য, সংযম, ত্যাগ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে নিয়ে এসেছে অনাবিল আনন্দ ও প্রশান্তি। ঈদের এই চিরন্তন আবেদন হলো, সব ভেদাভেদ ভুলে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়া। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈদের এই আনন্দকে শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্রের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
তিনি বলেন, একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। গণতন্ত্র ও অধিকার আদায়ের এই অভিযাত্রায় আপনারা যেভাবে অতীতে পাশে ছিলেন, আগামীতেও সেভাবেই পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা।
কবির আহমেদ ভুঁইয়া বলেন, আসুন, আমরা হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নিই এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করি। ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমাদের ব্রাহ্মনবাড়িয়াকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি।
তিনি সকলের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র আলোয় দূর হয়ে যাক সব অন্ধকার। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও কল্যাণ। আসুন, সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ আগামী গড়ি। ঈদ মোবারক।





