শ্রীনগরে শিশুকে ধর্ষনের অভিযোগে অটোচালক গ্রেফতার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ জিসান (২০) নামে এক অটোরিক্সা চালককের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত জিসানকে আটক করা হলেও তাকে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা। গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে এঘটনা ঘটে। পরে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিসানকে গ্রেফতার করে।
শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করেন। এলাকাবাসী জানান, চারিগাঁও গ্রামের দরিদ্র পরিবারের ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে লম্পট জিসান তাদের ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে লম্পট জিসানকে আটক করা হয়। পরে জিসানের বাবা মনির হোসেন ছেলেকে ছাড়িয়ে নিয়ে তারা গাঢাকা দেয়। পুলিশ জানায়, অভিযুক্ত যুবককে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে রাত ১২টার দিকে পার্শ্ববর্তী উপজেলা সিরাজদিখান এলাকা থেকে জিসানকে ধরা হয়। জিসান পেশায় একজন অটোরিক্সা চালক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে সে তার মায়ের সাথে নানী বাড়িতে বসবাস করে। দরিদ্র মা তার শিশু কন্যাকে নিয়ে অতিকষ্টে দিন পাড় করছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়। মামলা দায়ের হয়েছে।



