ঢাকা
ধামরাইয়ে বাটুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক হোসেন মল্লিক নামে এক পুলিশ সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার (৫ মার্চ)বিকাল চার ঘটিকার সময় ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের কাইয়ুম মালিকের ছেলে শোয়েব মল্লিক মোটরসাইকেল যুগে কর্মস্থল ঢাকা পুলিশ লাইন থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাটুলিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরি ধাক্কা দেয় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পুলিশ সদস্য মারা যায়। অপর দিক থেকে আসা সাইকেল আরোহীদের হিংস্রি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়। আহত কুদ্দুস কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এলাকাবাসী ঘাতক লরিটা আটক করে পুলিশের সোপর্দ করেন।



