ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে ২৪ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি রেলগেটের আশপাশ এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার ৪ মার্চ আনুমানিক রাত ১২.৫০ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে গাঁজার সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ