ভোলা

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাবস্থাপনায় মাগুরার স্টেডিয়ামে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার -২ এর তৃতীয় খেলায় নড়াইলের সাথে ৫৫ রানে জয় পেয়েছে ভোলা জেলা ক্রিকেট দল।

শনিবার (২৮ শে ফেব্রুয়ারি) মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচে খেলতে নামেন ভোলা ও নড়াইল জেলা ক্রিকেট দল।

এই বিভাগের আরও সংবাদ

ভোলা জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে। দলটি ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোর্চ নাইম ৪০, নুর উদ্দিন ২৮ ও অনিক ৩১ এবং আবদুল্লাহ ২৬ রান করেন।

ভোলা জেলা ক্রিকেট দল নড়াইল কে ১২৫ রানে অল আউট করে দূর্দান্ত বিজয় হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ঝালকাঠি জেলা দলকে ১৪৬ রানে ও দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ৪৯ রানে পরাজিত করে।

মাগুরা জেলা স্টেডিয়ামের নিজেদের সবকয়টি ম্যাচে ভোলা জেলা দল জয়লাভ করে ভেন্যু চ্যাম্পিয়ন হিসেবে টায়ার ওয়ানে উত্তীর্ণ হয়।

ভোলা জেলা দলের কোচ হিসেবে ছিলেন নজরুল হুদা গোফরান এবং ম্যানেজার হিসেবে ছিলেন তালহা তালুকদার বাঁধন।

এই বিভাগের আরও সংবাদ