সংবাদ প্রকাশের পর আলমগীরের খামার পরিদর্শনে তদন্ত কমিটি


এম কে ভুইয়া সোহেল,বাসাইল: তরঙ্গ নিউজ পোর্টালে ২৫ ফেব্রুয়ারী ‘‘১৭ হাজার মুরগীর মৃত্যুর বিচারের দাবীতে বাসাইলে খামারির মানববন্ধন’’ সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের বাসাইলের আলমগীর হোসেনের আনিশা আরশী ট্রেডার্স খামারটি পরিদর্শন করেছেন প্রাণীসম্পদ অধিদপ্তরের তিন সদস্য বিশিষ্ট ঢাকার একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৭ফেব্রুয়ারী) সকালে প্রাণীসম্পদ অধিদপ্তরের ইপিডেমিওলজি শাখার সহকারী পরিচালক ডা. মো: আনোয়ারুল ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল খামারটি পরিদর্শন করেন।
অন্য দুই সদস্য হলেন সিডিআইএল(সংযুক্তি) ডা. আশিষ কুমার কুন্ডু এবং জাতীসংঘের বাংলাদেশের এফএও ডা. তাইফুর রহমান।

এসময় বাসাইল উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হিরা মিয়া,খামার মালিক আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত থাকলেও খামারে ঔষধ সরবরাহকারী রেনেটা কোম্পানীর বাসাইল সখিপুরের দ্বায়িত্বে থাকা অদ্বৈত বর্মন বা তাদের সংশ্লিষ্ট কেউ উপস্থিত ছিলেন না।
প্রতিনিধি দলের প্রধান ডা. আনোয়ারুল ইসলাম বলেন তরঙ্গ নিউজ পোর্টালসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ডিজি ও ডাইরেক্টর মহোদয় এবং আমরা বিষয়টিতে অবগত হই।এর প্রেক্ষিতে সার্বিক অবস্থা পর্যবেক্ষনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।খামারীর বর্ণনা শুনেছি এবং চারিপাশ আমরা পর্যবেক্ষন করেছি।খামারের বায়োসিটি খুবই নিম্নমানের।ডেনসিটির মাত্রাও বেশি। ৪২ দিনের ১৭ হাজার মুরগী খামারী যে পে¬সে রেখেছেন, এটিতে রাখা যায় না।বায়োসিটির ক্ষেত্রে তার পর্যাপ্ত ব্যবস্থা নেই।আমরা আজকে স্যাস্পল নিয়ে যাবো। সিডিআই ল্যাবরোটারীতে পরীক্ষানিরীক্ষ করে মৃত্যুর কারণ ফাইন্ডআউট করবে।ওই রিপোর্টের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী তরঙ্গ নিউজ পোর্টালে ‘‘১৭ হাজার মুরগীর মৃত্যুর বিচারের দাবীতে বাসাইলে খামারির মানববন্ধন’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।ওই সংবাদটি প্রাণীসম্পদ অধিদপ্তরের নজরে আসলে তারা একটি তদন্ত কমিটি প্রস্তুত করেন।ওই কমিটি শুক্রবার সকালে আলমগীর হোসেনের খামার পরিদর্শন করেন।



