শিক্ষার সৌরভ মডেল স্কুল এর ডিজিটাল হাজিরা ডিভাইস উদ্বোধন


বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যতিক্রমী কারিকুলাম নিয়ে যাত্রা করা শিক্ষার সৌরভ মডেল স্কুল এবার সংযোজন হলো ডিজিটাল হাজিরা ডিভাইস।
২৩ শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় স্কুল ভবনে এই ডিজিটাল হাজিরা ডিভাইস উদ্বোধন করেন শিক্ষার সৌরভ মডেল স্কুলের সভাপতি মোঃ কাউছার মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার সৌরভ মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম কামরুল হাসান শান্ত, পরিচালনা পরিষদ সদস্য আজিজুল ইসলাম আসলাম, মোঃ কামরুল আলম সোহেল, আল আমিন, মোঃ শাহীন আলম ভূইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ জাবেরুল ইসলাম সুমন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ডিজিটাল হাজিরা ডিভাইস উদ্বোধন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে পরিচালনা পরিষদ সভাপতি মোঃ কাউছার মিয়া, প্রতিষ্ঠাতা এস এম কামরুল হাসান শান্ত সহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ মতবিনিময় করে স্কুলের সার্বিক বিষয় খুঁজখবর নেন।
শিক্ষার সৌরভ মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম কামরুল হাসান শান্ত জানান, এনালগ সিস্টেম থেকে শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে উপযোগী করে গড়ে তুলতে আমরা বিভিন্ন প্রযুক্তি নির্ভর সংযোজন করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় আজ ডিজিটাল হাজিরা ডিভাইস উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মিত ফিঙ্গারের মাধ্যমে হাজিরা প্রদান করবে।
এই ডিজিটাল হাজিরা স্কুল কতৃপক্ষ ও অভিভাবকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।





