ভোলা
ভোলায় ২৪ কেজি গাঁজাসহ আটক ২


ইয়ামিন হোসেন, ভোলাঃ ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। ১৬ই ফেব্রুয়ারী দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশাঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন বরিশাল জেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ ইউনিয়নের চর আইচা গ্রামের হানিফ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২২) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মাধবখালীর আবদুল কুদ্দুসের সহধর্মিণী কৌহিনুর বেগম (৪৯) ।
র্যাব-৮ এর ভোলা কোম্পানি কমান্ডার লে. রিফাত বিষয়টি নিশ্চিত করে জানান আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।





