টাঙ্গাইল
টাঙ্গাইল-৮ আসনে পর্যাপ্ত নিরাপত্তায় নির্বাচনী উপকরণ বিতরণ


বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে নির্বাচনী উপকরণ ও ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ফেব্রুয়ারী) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়াম থেকে কেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের হাতে ব্যালট বাক্স ও পেপার,সিল,অমুছনীয় কালিসহ আনুষাঙ্গীক সকল উপকরণ হস্তান্তর করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ও মোছা. আকলিমা বেগম টিম ওয়ার্কের মাধ্যমে এসব কার্যক্রম তত্ত্বাবধান করেন।
সার্বিক কার্যক্রম সুন্দরভাবে চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই আসনের সুশৃংখল নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।





