ভোলা

আগামীকাল ভোলায় আসবেন চরমোনাই পীর

ভোলা প্রতিনিধি : আসন্ন নির্বাচনের প্রচারণার লক্ষ্য আগামীকাল (৮ই ফেব্রুয়ারী) ভোলায় আসবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

ভোলা প্রেসক্লাবে আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ইসলামী আন্দোলন মনোনীত ভোলা সদর আসনের প্রার্থী এম ওবায়েদ বিন মোস্তফা।

এই বিভাগের আরও সংবাদ

নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে ওবায়েদ বিন মোস্তফা বলেন, প্রচার-প্রচারণায় আমাদের কর্মীদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বাঁধা প্রদান করছে।

আমাদের জনপ্রিয়তায় দেখে এসব করে যাচ্ছে বলেও জানান তিনি।

এ সময় তিনি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ, নদীর স্থায়ী বাঁধ ও শিল্প ভিত্তিক কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ