ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ১ জানুয়ারি আনুমানিক বিকাল ১৬: ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুরস্থ বিরামপুর পাকা রাস্তার ১ মাদকব্যবসায়ীকে ধরতে গেলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কাছে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ সুজন (২৮), পিতা- মোঃ মানিক, কাশিনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ