পঞ্চগড়

পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মাহমুদ দোলন, জেলা প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরীব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এসময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রঞ্জু প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ