রাজনীতি

ঢাকা–১২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি সমর্থিত সাইফুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী (যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীজন) সাইফুল হক।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

মনোনয়ন দাখিল শেষে সাইফুল হক বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। প্রার্থীদের মধ্যে আতঙ্ক কাটেনি। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তার মধ্যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে নানা মত, নানা পথ থাকবে। কোনও প্রার্থী ও কর্মীরা সহিংস না হয়ে উঠে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি না হয় তাহলে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি সুযোগ নেবে।

 

এই বিভাগের আরও সংবাদ