টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দৈনিক যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমান সভাপতি, বাংলাদেশ টুডের প্রতিনিধি নজরুল ইসলাম চান সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফকে যুগ্ম সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. হেলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিক হাসান, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে রয়েছেন মাজহারুল ইসলাম শিহাব ও কামরুজ্জামান সোয়েব,ইমরুল কায়েস রাজিব,মোঃ সেলিম রেজা,মোঃ রফিকুল ইসলাম,সবুজ সরকার, আল-আমিন রহমান,ইন্তাজ আলী শফি প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনারের দাঁযিত্ব পালন করেন ঘাটাইল সরকারি জি. বি. জি. কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার।





