বাগেরহাট

মোংলায় শুভ বড়দিন পালন

সুমন,স্টাফ রিপোর্টারঃবর্নাঢ্য আয়োজনে মোংলায় পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন”। দিনটি উপলহ্মে মোংলার বিভিন্ন এলাকার গির্জা ও ক্যাথলিকে প্রার্থনা ও কেক কটা হয়।

পৌর শহরের শেলাবুনিয়ার প্রধান ও কেন্দ্রীয় সাধুপল ক্যাথলিক গির্জায় বড়দিনের ঘণ্টি বাজানোর মধ্য দিয়ে প্রার্থনার আনুষ্ঠানিকতার শুরু হয়। প্রার্থনা অনুষ্ঠানের শুরুতে গির্জার পালক পুরোহিত ফাদার সবাইকে নিয়ে একসঙ্গে যিশু খ্রিষ্টকে স্মরণ করেন।

এ ছাড়াও খ্রিষ্ট সম্প্রদায়ের প্রয়াত ও অসুস্থদের জন্যও সকলে মিলে বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনা শেষে গির্জার সামনের গোশালা উন্মুক্ত করে সেখানে যিশুখ্রিষ্টকে স্মরণ ও সম্মান করে শ্রদ্ধা জানান সকলেই।

মোংলার শেলাবুনিয়া, মাছমারা, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতেও বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ